بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالسَّمَاءِ وَالطَّارِقِ [٨٦:١]
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর। [৮৬:১]
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ [٨٦:٢]
আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি? [৮৬:২]
| ﴿٢﴾ |
النَّجْمُ الثَّاقِبُ [٨٦:٣]
সেটা এক উজ্জ্বল নক্ষত্র। [৮৬:৩]
| ﴿٣﴾ |
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ [٨٦:٤]
প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে। [৮৬:৪]
| ﴿٤﴾ |
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ [٨٦:٥]
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। [৮৬:৫]
| ﴿٥﴾ |
خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ [٨٦:٦]
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। [৮৬:৬]
| ﴿٦﴾ |
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ [٨٦:٧]
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। [৮৬:৭]
| ﴿٧﴾ |
إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ [٨٦:٨]
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। [৮৬:৮]
| ﴿٨﴾ |
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ [٨٦:٩]
যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে, [৮৬:৯]
| ﴿٩﴾ |
فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ [٨٦:١٠]
সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। [৮৬:১০]
| ﴿١٠﴾ |
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ [٨٦:١١]
শপথ চক্রশীল আকাশের [৮৬:১১]
| ﴿١١﴾ |
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ [٨٦:١٢]
এবং বিদারনশীল পৃথিবীর [৮৬:১২]
| ﴿١٢﴾ |
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ [٨٦:١٣]
নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা। [৮৬:১৩]
| ﴿١٣﴾ |
وَمَا هُوَ بِالْهَزْلِ [٨٦:١٤]
এবং এটা উপহাস নয়। [৮৬:১৪]
| ﴿١٤﴾ |
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا [٨٦:١٥]
তারা ভীষণ চক্রান্ত করে, [৮৬:১৫]
| ﴿١٥﴾ |
وَأَكِيدُ كَيْدًا [٨٦:١٦]
আর আমিও কৌশল করি। [৮৬:১৬]
| ﴿١٦﴾ |
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا [٨٦:١٧]
অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে। [৮৬:১৭]
| ﴿١٧﴾ |
No comments:
Post a Comment