بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ [٨٣:١]
যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ, [৮৩:১]
الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ [٨٣:٢]
যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয় [৮৩:২]
| ﴿٢﴾ |
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ [٨٣:٣]
এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়। [৮৩:৩]
| ﴿٣﴾ |
أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ [٨٣:٤]
তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে। [৮৩:৪]
| ﴿٤﴾ |
لِيَوْمٍ عَظِيمٍ [٨٣:٥]
সেই মহাদিবসে, [৮৩:৫]
| ﴿٥﴾ |
يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ [٨٣:٦]
যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে। [৮৩:৬]
| ﴿٦﴾ |
كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ [٨٣:٧]
এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে। [৮৩:৭]
| ﴿٧﴾ |
وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ [٨٣:٨]
আপনি জানেন, সিজ্জীন কি? [৮৩:৮]
| ﴿٨﴾ |
كِتَابٌ مَّرْقُومٌ [٨٣:٩]
এটা লিপিবদ্ধ খাতা। [৮৩:৯]
| ﴿٩﴾ |
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ [٨٣:١٠]
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের, [৮৩:১০]
| ﴿١٠﴾ |
الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ [٨٣:١١]
যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। [৮৩:১১]
| ﴿١١﴾ |
وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ [٨٣:١٢]
প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে। [৮৩:১২]
| ﴿١٢﴾ |
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ [٨٣:١٣]
তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা। [৮৩:১৩]
| ﴿١٣﴾ |
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ [٨٣:١٤]
কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে। [৮৩:১৪]
| ﴿١٤﴾ |
كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ [٨٣:١٥]
কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে। [৮৩:১৫]
| ﴿١٥﴾ |
ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ [٨٣:١٦]
অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। [৮৩:১৬]
| ﴿١٦﴾ |
ثُمَّ يُقَالُ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ [٨٣:١٧]
এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে। [৮৩:১৭]
| ﴿١٧﴾ |
كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ [٨٣:١٨]
কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে। [৮৩:১৮]
| ﴿١٨﴾ |
وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ [٨٣:١٩]
আপনি জানেন ইল্লিয়্যীন কি? [৮৩:১৯]
| ﴿١٩﴾ |
كِتَابٌ مَّرْقُومٌ [٨٣:٢٠]
এটা লিপিবদ্ধ খাতা। [৮৩:২০]
| ﴿٢٠﴾ |
يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ [٨٣:٢١]
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। [৮৩:২১]
| ﴿٢١﴾ |
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ [٨٣:٢٢]
নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে, [৮৩:২২]
| ﴿٢٢﴾ |
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ [٨٣:٢٣]
সিংহাসনে বসে অবলোকন করবে। [৮৩:২৩]
| ﴿٢٣﴾ |
تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ [٨٣:٢٤]
আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। [৮৩:২৪]
| ﴿٢٤﴾ |
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ [٨٣:٢٥]
তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে। [৮৩:২৫]
| ﴿٢٥﴾ |
خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ [٨٣:٢٦]
তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। [৮৩:২৬]
| ﴿٢٦﴾ |
وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍ [٨٣:٢٧]
তার মিশ্রণ হবে তসনীমের পানি। [৮৩:২৭]
| ﴿٢٧﴾ |
عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ [٨٣:٢٨]
এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ। [৮৩:২৮]
| ﴿٢٨﴾ |
إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ [٨٣:٢٩]
যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত। [৮৩:২৯]
| ﴿٢٩﴾ |
وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ [٨٣:٣٠]
এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। [৮৩:৩০]
| ﴿٣٠﴾ |
وَإِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ [٨٣:٣١]
তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত। [৮৩:৩১]
| ﴿٣١﴾ |
وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ [٨٣:٣٢]
আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত। [৮৩:৩২]
| ﴿٣٢﴾ |
وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ [٨٣:٣٣]
অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি। [৮৩:৩৩]
| ﴿٣٣﴾ |
فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ [٨٣:٣٤]
আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে। [৮৩:৩৪]
| ﴿٣٤﴾ |
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ [٨٣:٣٥]
সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে, [৮৩:৩৫]
| ﴿٣٥﴾ |
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ [٨٣:٣٦]
কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো? [৮৩:৩৬]
| ﴿٣٦﴾ |
No comments:
Post a Comment